ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাখির সাহায্যে আদিবাসী ভাষা সংরক্ষণে অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
পাখির সাহায্যে আদিবাসী ভাষা সংরক্ষণে অভিনব উদ্যোগ
ক্যাসি লিথ্যাম ও মিস্টার বিকি - ফাইল ছবি

বিদেশি উপনিবেশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অস্ট্রেলিয়ার আদিবাসী ভাষা। সম্প্রতি সে ভাষাগুলো সংরক্ষণে এক অভিনব উদ্যোগ নিয়েছেন দেশটির আদিবাসী শিক্ষাবিদ ক্যাসি লিথ্যাম। বাজরিগর প্রজাতির একটি পাখিকে সাথে নিয়ে ভাষা সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন তিনি।

বাজরিগর, কথা বলতে পারা এই পাখি যুক্তরাষ্ট্রে লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়া রয়েছে এর অসংখ্য নাম। বেশি দেখা যায় অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ বিভিন্ন বনাঞ্চলে। অনর্গল কথা বলতে না পারলেও স্মৃতিতে ধরে রাখতে পারে বেশকিছু শব্দ বা বাক্য।

কিন্তু বাজরিগর প্রজাতির মিস্টার বিকি নামের এই পাখিটি একদম আলাদা। কারণ এটি অস্ট্রেলিয়ার আদিবাসী ভাষা সংরক্ষণে সাহায্য করছে।

Advertisement

অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পী ও শিক্ষাবিদ ক্যাসি লিথ্যাম বলেন, আদিবাসী ভাষায় কথা বলতে পারা মিস্টার বিকি। আমাদের ভাষাগুলো পুনরুজ্জীবিত করতে এটি সাহায্য করতে পারে কারণ এটি আদিবাসী ভাষা রপ্ত করেছে।

আরো পড়ুন>> সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক ফাঁস, ক্ষমা চেয়ে মেয়রের পদত্যাগ

মিস্টার বিকি কেবল আদিবাসী ভাষা বলতে পারে তা নয়, ভিক্টোরিয়ার স্কুলে নিজের জ্ঞানও শেয়ার করছে সে। এমনকি আদিবাসীদের পরিচয় নিয়েও জানে মিস্টার বিকি।

ক্যাসি লিথ্যাম আরো বলেন, শুরুতে তারা বিশ্বাসই করছিলো না যে, একটি পাখি এতো কথা বলতে পারে। এমনকি আদিবাসী ভাষাও বলছে খুব সহজেই। যা তাদেরকে খুব অবাক করেছে। তারা আরও শুনতে চায়।

আদিবাসী এই শিক্ষাবিদ বলেন, গায়ের রঙের কারণে নিজ পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। তার আশা, ছোট পাখি হলেও, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় প্রভাব ফেলবে মিস্টার বিকি।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: পাখি ভাষা
লিংক সফলভাবে কপি হয়েছে!