ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাগার, সুযোগ পেয়ে ২০ আইএস জঙ্গির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাগার, সুযোগ পেয়ে ২০ আইএস জঙ্গির পলায়ন
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগার থেকে ২০ জন কয়েদি পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে পলাতকরা আইএসআইএল (আইএস) যোদ্ধা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার রাজো শহরের কারাগার থেকে ২০ জন কয়েদি পালিয়েছেন। এ কারাগারটিতে বন্দি দুই হাজার জনের মধ্যে এক হাজার ৩০০ জন সন্দেহভাজন জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএস) যোদ্ধা বলে ধারণা করা হয়। এছাড়া কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধাও কারাগারে রয়েছেন।

কারাগার কর্মকর্তারা জানান, ভূমিকম্পে রাজো শহর ক্ষতিগ্রস্ত হয়। এ সুযোগে বন্দিরা বিদ্রোহ করে কারাগারের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এসময় ২০জন কয়েদি পালিয়ে যান। ধারণা করা হচ্ছে পলাতকরা আইএসআইএল (আইএস) যোদ্ধা।

Advertisement

এদিকে, তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

আরো পড়ুন>> তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়াল

তুরস্কে ৩ হাজার ৪১৯ জন নিহত এবং ২০ হাজার ৫৩৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে সাত হাজার ৩৪০ জনকে।

সিরিয়ায় অন্তত এক হাজার ৬২২ জন নিহত হয়েছে। দেশজুড়ে তিন হাজার ৬০৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভূমিকম্পে উভয় দেশে অনেক ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!