তুরস্কের এক সাংবাদিক জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে পড়া মানুষেরা তিনি ও তার সহকর্মীদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে।
ইস্তাম্বুলে কাজ করা ওই সাংবাদিক ইব্রাহিম হাসকোলোগ্লু বলেন, ‘মানুষজন এখনও ভবনের নিচে চাপা পড়ে আছে। তারা সাহায্য চায়।’
.png)
ইব্রাহিম মূলত ভূমিকম্প কবলিত মালাতিয়ার বাসিন্দা। তিনি জানিয়েছেন, শিগগিরই বাড়ি ফিরতে চান তিনি। মানুষকে সাহায্য করতে চান।
ইব্রাহিম জানিয়েছেন, ধ্বংসস্তুপে আটকে থাকা মানুষেরা তাদের অবস্থান জানিয়ে তাকে ও অন্যান্য সাংবাদিকদের অডিও ও ভিডিও বার্তা পাঠাচ্ছে।
আরো পড়ুন>> তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫ হাজার ছাড়াল
আটকে পড়া মানুষরা বাঁচার জন্য সম্ভাব্য সব উপায় অবলম্ব করে সাহায্যের আবেদন জানাচ্ছে।
এদিকে ধ্বংসাবশেষের নিচে থাকা অবস্থায় অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন তুরস্কের এক জনপ্রিয় ইউটিউবার। ভিডিওতে তিনি নিজ বাড়ির ধ্বংসস্তূপে আটকেপড়া মাকে ও নিজেকে উদ্ধারে আকুল আবেদন জানিয়েছেন।
ফিরাত ইয়ায়লা নামের ওই ইউটিউবার চার্মকুয়েল নামে একটি চ্যানেল পরিচালনা করেন।
অনলাইনে প্রকাশিত ভিডিওটি অন্ধকারের মধ্যে ধারণ করা হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার সময় তিনি ফুঁপিয়ে কাদছিলেন।