ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩ দিন আগেই ভয়াবহ ভূমিকম্প নিয়ে সতর্ক করেছিলেন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৩
৩ দিন আগেই ভয়াবহ ভূমিকম্প নিয়ে সতর্ক করেছিলেন বিজ্ঞানী
সংগৃহীত ছবি

তুরস্ক ও সিরিয়া শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে লাছের সারি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর আশঙ্কা, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 

তবে ফ্র্যাঙ্ক হজারবীট নামের এক বিজ্ঞানী তিনদিন আগেই ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা জানিয়েছিল। তার এ বার্তা মানলে হয়তো ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির পরিমাণ আরো কমানো যেত।  

ফ্র্যাঙ্ক হজারবীট মূলত সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে বা এসএসজিইওএস হয়ে কাজ করেন। এই প্রতিষ্ঠানের মূল কাজ হলো ভূমিকম্প সংক্রান্ত বিষয়াবলী নিয়ে গবেষণা করা। ফ্র্যাঙ্ক হজারবীট তার ৩ ফেব্রুয়ারিতে করা টুইটে বলেছিলেন, খুব শিগগিরই দক্ষিণ ও কেন্দ্রী তুরস্ক, সিরিয়া, জর্ডান এবং লেবাননে কোনো একটি অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হবে।  

Advertisement

ফ্র্যাঙ্ক হজারবীট একটি ম্যাপও শেয়ার করেছিলেন তার টুইটে। যেখানে দেখানো হয়েছিল, ভূমিকম্প হলে কোন কোন এলাকা কবলিত হবে। তার সেই টুইটটি তুরস্কের ভূমিকম্পের পর নতুন করে আলোচনায় এসেছে। নেটিজেনরা বেশ অবাকই হয়েছেন বিষয়টি দেখে।  

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর ফ্র্যাঙ্ক হজারবীট এক টুইটে লিখেন, তিনি কেন্দ্রীয় তুরস্কে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প কবলিত সবার প্রতি সহমর্মী।  

হজারবীট আরো লিখেন, আমি আগেই বলেছি, শিগগিরই বা পরে এই অঞ্চলে এটি ঘটারই কথা ছিল। যার সঙ্গে ১১৫ এবং ৫২৬ সালে সংঘটিত ভূমিকম্পের সাদৃশ্য রয়েছে। ভূমিকম্পগুলো সবসময়ই গ্রহের ভূ-অভ্যন্তরীণ কাঠামোর জ্যামিতির পরিবর্তনের কারণে সংঘটিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!