[ আন্তর্জাতিক ]
তিন বাইকে ১৪ যুবক, উচিত শিক্ষা দিল পুলিশ
ছবি: সংগৃহীত
তেঁতুল পাতায় ন’জন- অল্প জায়গায় গুছিয়ে বসতে পারাকে এখনও অনেক ক্ষেত্রে গুণ বলেই মনে করা হয় সমাজে। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের বরেলীর পুলিশ যদিও মোটেই তেমন ভাবল না। তিনটি বাইকে চেপে ১৪ জন আরোহী নেমেছিলেন রাস্তায়। তাদের সেই ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ করল পুলিশ।
ভিডিওটি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখা যায় একটি বাইকে ৬ জন এবং অন্য দু’টি বাইকে ৪ জন করে আরোহী রাস্তায় তাদের কেরামতি দেখাচ্ছেন। যেখানে আইনত একটি বাইকে বসার নিয়ম ২ জনের! ভাইরাল হওয়া সেই ভিডিও পুলিশের চোখে পড়তেই তৎপর হয় তারা। বরেলীর দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করে খুঁজে বের করা হয় বাইকারোহীদের। বাজেয়াপ্ত করা হয় তিনটি বাইকও।
আরো পড়ুন>> কলঙ্কের ভয়ে নবজাতককে চারতলা থেকে ছুড়ে ফেললেন মা!
বরেলীর পুলিশ কর্মকর্তা অখিলেশ কুমার চৌরাশিয়া জানিয়েছেন, এ ব্যাপারে তথ্য হাতে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়। আরোহীদেরও থানায় এনে জেরা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!