[ দেশজুড়ে ]
বাইকে ট্রাকের ধাক্কা, সন্তানের সামনেই নিথর স্বামী-স্ত্রী
ফাইল ছবি
নওগাঁ সদর উপজেলায় বাইকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মিলন ও লিপি দম্পতি। এ সময় আহত হয়েছে ওই দম্পতির ৩ বছরের ছেলে ও ৮ বছরের মেয়ে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে।
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল জানান, দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মিলন। পথে হাপানিয়া এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সন্তানদের সামনেই মারা যান মিলন ও লিপি দম্পতি। এ সময় আহত হয় ওই দম্পতির ৩ বছরের ছেলে ও ৮ বছরের মেয়ে।
ওসি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!