ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১ জানুয়ারি ২০২৩
ভারতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে অনেক শ্রমিক আটকা পড়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার (১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে মহারাষ্ট্রের নাসিকের মুণ্ডেগাঁও গ্রামে একটি কারখানায় এই আগুন লাগে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

আরো পড়ুন>> কাবুলের সামরিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু হতাহত

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ওই কারখানার ভেতর থেকে ১১ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!