কম্বোডিয়ায় ক্যাসিনোতে আগুন, নিহত বেড়ে ১৯
কম্বোডিয়ার পোইপেটের একটি হোটেলের ক্যাসিনোতে আগুনের ঘটনায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।
ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। তবে আরো দগ্ধ লোক মারা যেতে পারেন।
উদ্ধারকারীরা এএফপিকে জানান, আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে তারা বিপজ্জনক স্তর থেকে লাফ দেন।
পুলিশ জানায়, পোইপেটের দ্য গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোর আগুন থাইল্যান্ডের সীমান্ত থেকে দেখা যাচ্ছি। এটি বুধবার শেষ রাতে ছড়িয়ে পড়ে।
কম্বোডিয়ার ব্যানটেই ম্যানচেই প্রদেশের তথ্য বিভাগের পরিচালক সেক শকম জানান, এখন পর্যন্ত আমরা ১৯ জনের দেহ ও হাড় দেখতে পেয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকারীরা ভবনের সব অংশে এখনো যেতে পারেননি। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
থাইল্যান্ডের উদ্ধারকারী দল রোয়ামকাতানইয়ু ফাউন্ডেশনের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের টিম প্রায় রাত ২টায় পৌঁছায়। ঐ সময় তিনি মানুষকে ভবনের ওপর থেকে লাফ দিয়ে পড়তে দেখেন।
ঐ কর্মী বলেন, আমি মানুষকে ধোঁয়া থেকে বের হয়ে আসতে দেখেছি। আগুনের শিখা থেকে বাঁচতে একদল লোক ছাদে উঠেছিলেন। এরপর কিছু লোক ওপর থেকে ঝাঁপ দেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ভবনটিতে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর উদ্ধারকারীরা পুড়া স্থান থেকে মানুষকে বের করে আনতে চেষ্টাও করছিলেন।