ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

৯০ বছর বয়সে স্নাতক পাস করলেন এই নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৫, ১১ ডিসেম্বর ২০২২
৯০ বছর বয়সে স্নাতক পাস করলেন এই নারী
জয়েস ডিফাউ - ফাইল ছবি

লেখপড়ার কোনো বয়স নেই, এই প্রবাদকেই ফের মনে করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। ৯০ বছর বয়সে স্নাতক পাস করে কীর্তি গড়েছেন তিনি। কলেজ জীবন শুরু করার ৭১ বছর পর তিনি এই সনদ পাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, জয়েস ডিফাউ নামের এই নারী ১৯৫১ সালে উত্তর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতিতে ভর্তি হয়েছিলেন স্নাতক করার জন্য। কিন্তু গীর্জায় এক বিষেশ ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর ডিফাউ তার সিদ্ধান্ত পরিবর্তন করনে। কারণ গীর্জার ওই ব্যক্তি তার হৃদয় চুরি করেছিল।

এ ব্যাপারে ডিফাউ জানিয়েছেন, আমি সাড়ে তিন বছর বিশ্ববিদ্যলয়ে গিয়েছিলাম। কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার পর বিশ্ববিদ্যালয় ত্যাগ করার সিদ্ধান্ত নেই।

ওই বিশেষ ব্যক্তির নাম ডন ফ্রিম্যান। ১৯৫৫ সালে তারা দুইজনে বিয়ে করেন। ফ্রিম্যান মারা যাওয়ার আগে তিন সন্তানের জন্ম দেন ডিফাউ। এরপর পাঁচ বছর তিনি বিধবা থাকেন।

আরো পড়ুন>> জেগে উঠেছে লাস্কার আগ্নেয়গিরি, ২০ হাজার ফুট উঁচুতে ছড়ালো ছাই

পরে রয় ডিফাউ নামের একজনের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন এই নারী। এখানে ছয় সন্তানের জন্ম দেন। যার মধ্যে যমজ সন্তান হয় দুইবার। নাতি-নতনিদের নিয়ে তারপরিবার এখন অনেক বড়।

তিনি ২০১৯ সালে শিক্ষাজীবনে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ডিফাউ বলেন, স্নাতক শেষ না করতে পারায় আমি হতাশ ছিলাম। তাছাড়া পড়াশোনা পুনরায় শুরু করতে উৎসাহিত করে সন্তানরা। তারপর উত্তর ইলিনয় বিশ্ববিদ্যালয়ে ফিরে যাই ও ক্লাস করা শুরু করি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!