ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১২০ বছর বয়সে মারা গেলেন মালচান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২ নভেম্বর ২০২২
১২০ বছর বয়সে মারা গেলেন মালচান
মালনচান বেগম। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবচেয়ে বয়স্ক নারী মালনচান বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের  নুরপুর নিজ বাড়িতে তিনি মারা যান। 

তার বয়স হয়েছিল ১২০ বছর। মালনচান বেগম ওই গ্রামের মৃত হায়দার আলী চৌধুরীর স্ত্রী। নিহতের নাতী মো. কামরুল চৌধুরী মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দাদী দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ উপজেলার মধ্যে দাদীদির চাইতে এতো বয়সের কোনো নারী আমার জানা মতে নেই। মৃত্যু কালে তিনি এক ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।  দুপুরে দুটাই তার জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে।  

উপজেলার দক্ষিণ ইউপিচেয়ারম্যান মো: জালাল উদ্দিন বলেন আমার জানা মতে এই ইউনিয়নে এই নারীর চেয়ে বয়স্ক নারী আর নেই। তিনি হলেন বয়স্কদের বয়স্ক। তিনি খুবই একজন পরহেজগার নারী ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!