ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিয়ের অনুষ্ঠানে ষাড়ের তাণ্ডব, টানটান উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ১০ ডিসেম্বর ২০২২
বিয়ের অনুষ্ঠানে ষাড়ের তাণ্ডব, টানটান উত্তেজনা
ছবি: সংগৃহীত

কালো রঙের বিশালদেহী পাগলাটে এক ষাড় ছুটে বেড়াচ্ছে বিয়ের অনুষ্ঠানজুড়ে। অতিথি দেখলেই গুঁতো দিতে তেড়ে যাচ্ছে সেটি। এতে অনুষ্ঠানস্থলে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

১৫ সেকেন্ডের ঐ ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানস্থলে জায়গায় জায়গায় খাবার ও পানীয় সাজানো রয়েছে। সেই প্যান্ডেলের ভেতর বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে কালো রঙের বিশালদেহি এক ষাড়।

একটু পরে ভয়ংকর প্রাণীটিকে সামলাতে এক যুবক এগিয়ে আসেন। কিন্তু উল্টো তাকেই গুঁতো দিতে তেড়ে যায় গরুটি। এসময় মাটিতে পড়ে গিয়ে দৌড়ে পালান সেই যুবক। এরপর ষাড়টি প্যান্ডেলের এক পাশে থাকা একটি স্টলের দিকে যায়। এটি ছিল পুরোটাই কাঁচের তৈরি। অর্থাৎ সামান্য ধাক্কা লাগলেই বড় ক্ষতির আশঙ্কা ছিল। তবে শেষপর্যন্ত এমন কিছু হয়নি। স্টলের পাশের পর্দা ঠেলে বেরিয়ে যায় ভয়ংকর ষাড়টি। আর হাঁফ ছেড়ে বাঁচেন উপস্থিত অতিথিরা।

ঘটনাস্থল কোথায় তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ভারতের কোনো এলাকায় হতে পারে।

ভাইরাল ভিডিওতে একজন মন্তব্য করেছেন, বেশ দ্রুতই বেরিয়ে গেছে ষাড়টি। না হলে অতিথিদের কান্নাকাটি শুরু হয়ে যেতো।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: গরু বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!