ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বাগদানের আড়াই বছর পরেও হয়নি বিয়ে, যা জানালেন নুসরাত

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৩, ৮ ডিসেম্বর ২০২২
বাগদানের আড়াই বছর পরেও হয়নি বিয়ে, যা জানালেন নুসরাত
ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই বছর আগে বাগদান সম্পন্ন হয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ও রনি রিয়াদ রশিদের। তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তারা। বিয়ের দিনক্ষণ ঠিক হলেও কেন বিয়ে হচ্ছে না তা নিয়ে গুঞ্জন ওঠে নুসরাত ভক্তদের মধ্যে। অবশেষে এ ব্যাপারে মুখ খুলল অভিনেত্রী নুসরাত। 

নুসরাত জানিয়েছেন, রনিকে তিনি আর বিয়ে করছেন না। আপাতত তিনি সিঙ্গেল থাকতে চান। বুধবার (৭ ডিসেম্বর) একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নুসরাত ফারিয়া।

কেন বিয়ে করছেন না- এ বিষয়ে নায়িকা বলেন, জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনো হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।

‘তবে রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’

নুসরাত আরো বলেন, হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। এতে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠাণ্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।

এছাড়া বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয়ের শঙ্কাও প্রকাশ করেছেন নায়িকা। তিনি বলেন, আশপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।

রনি ছাড়া অন্য কোথায় বিয়ের ব্যাপারে পরিবার থেকে কোনো চাপ আছে কিনা- এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, হুম, পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। সুতরাং কাজ ফেলে এখনই বিয়ে করব না।

মজার ছলে নায়িকা এও বলেন, ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা- এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকতে চাই।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করেন রনি-নুসরাত। ২০২০ সালের মার্চে বাগদানও সারেন। ওই বছরের ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ফারিয়া। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!