ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কারসাজি দেখাতে গিয়ে ৫টি তলোয়ার গিলে মৃত্যুর মুখে শিল্পী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৬, ৯ ডিসেম্বর ২০২২
কারসাজি দেখাতে গিয়ে ৫টি তলোয়ার গিলে মৃত্যুর মুখে শিল্পী!
স্কট নেলসন - ফাইল ছবি

মুখের মধ্যে তলোয়ার ঢুকিয়ে নানা রকম কারসাজি দেখান তিনি। মুখের মধ্যে নিমেষে তলোয়ার ঢুকিয়ে তা গিলেও ফেলেন। আর তার এই কারসাজি দেখতে ভিড় জমান বহু মানুষ। তলোয়ার নিয়ে কারসাজি দেখিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন আমেরিকার সান দিয়েগোর স্কট নেলসন। কিন্তু এই কীর্তি করতে গিয়েই হাসপাতালে ভর্তি হতে হল তাকে।

তলোয়ার নিয়ে কারসাজি করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এই শিল্পী। তার পেট, যকৃৎ, ফুসফুস মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে আপাতত তার ঠিকানা হাসপাতাল।

তলোয়ার নিয়ে এমন ভেলকি দেখানোর জন্য নেলসনের নানা শোয়ের আয়োজন করা হয়। তবে কোনও শো চলাকালীন দুর্ঘটনা ঘটেনি। সম্ভবত তলোয়ার নিয়ে অনুশীলনের সময়ই গুরুতর জখম হন তিনি। কবে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। সম্প্রতি তার হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর প্রকাশ্যে এসেছে।

মেরিল্যান্ডে একটি থিম পার্কে ছিলেন স্কট। সেখান থেকেই তাকে জখম অবস্থায় ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ কথা জানিয়েছেন, নেলসনের শোয়ের কার্যনির্বাহী প্রযোজক জোশ বোরেন।

আরো পড়ুন>> পর্তুগালে আকস্মিক বন্যা, ১ জনের মৃত্যু

যে ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল স্কটকে, তা দেখে চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন, বাঁচানো সম্ভব নয়। কিন্তু অলৌকিক কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন তিনি।

এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন স্কট। তার পেট থেকে বার করা হয়েছে পাঁচটি তলোয়ার। বর্তমানে তিনি বিপন্মুক্ত। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৫৯ বছর বয়সি নেলসন তলোয়ার নিয়ে যে ভাবে নানা কারসাজি দেখাতেন, তাতে বিস্মিত হতেন সকলে। সেই তলোয়ার মুখে ঢুকিয়েও রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তিনি।

বর্তমানে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার কিছু ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, শরীরের নানা অং‌শে কাটাছেঁড়া।

আরো পড়ুন>> ৩ দিন ধরে ৪০০ ফুট গভীর কূপে আটকে আছে শিশু

ভারী খাবার আপাতত দেওয়া হচ্ছে না নেলসনকে। কমপক্ষে আরও এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে তাকে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এখনই নিজের কাজে ফিরতে পারবেন না নেলসন। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করতে একটি তহবিল খোলা হয়েছিল। ওই পেজের তরফে জানানো হয়েছে যে, এক মাসেরও বেশি সময় কিছু খেতে পারছেন না নেলসন। তার আঘাত গুরুতর। তবে প্রাণসংশয় হয়নি।

গুরুতর চোট পেয়েও তিনি বিচলিত হননি। বরং তার এই পরিণতির পরও ইতিবাচক থাকার চেষ্টা করে চলেছেন ক্রমাগত। নেলসন তাই বলেছেন, আঘাত পাওয়ার পর চিকিৎসার জন্য বেশ কয়েক দিন ধূমপান করেননি। ধূমপান ছাড়াকে তিনি ইতিবাচক হিসাবেই দেখছেন।

আরো পড়ুন>> ব্যায়াম করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই মৃ্ত্যু!

শিল্পীর এই পরিণতির খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন বহু অনুরাগী। যা দেখে তিনি আপ্লুত বলে জানিয়েছেন।

নিজের এই পরিণতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নেলসন। তিনি লিখেছেন, আগামী বেশ কয়েক দিন তিনি কাজ করতে পারবেন না। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের ছবিও শেয়ার করেছেন।

তলোয়ার নিয়ে কারসাজির খেলায় সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসাবে নিজেকে বর্ণনা করতেন নেলসন। সেই তরোয়ালেরই আঘাতে তার শরীরের প্রাণশক্তি আর একটু হলেই ফুরিয়ে যেত। তবে চিকিৎসায় সাড়া দিয়ে তার যে ভাবে পুনর্জন্ম হল, তাতে বিস্মিত হয়েছেন খোদ ডাক্তাররাই।

সূত্র: ডেইলি স্টার ইউকে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!