ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্যায়াম করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই মৃ্ত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ৯ ডিসেম্বর ২০২২
ব্যায়াম করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন তরুণী, ঘটনাস্থলেই মৃ্ত্যু!
ছবি: প্রতীকী

জিমে গিয়ে এক মনে ব্যায়াম করছিলেন ২৮ বছর বয়সি তরুণী বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। কিন্তু শরীরচর্চা করতে করতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর উঠে দাঁড়াতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

গত ২৯ নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের ‘জোনা মাসকুলার’ জিমে এই ঘটনাটি ঘটে।

জিমের সিসিটিভিতে ধরা পড়েছে, দেখা গিয়েছে, ওই তরুণী একটি ভারী লোহার পাত নিয়ে ওঠবস করছেন। প্রশিক্ষকের নির্দেশ শুনেই তিনি ওই ভার নিয়ে ওঠাবসা করছিলেন। কয়েক সেকেন্ড পরই ভারী লোহার পাত হাতেই তাকে মাটিয়ে পড়ে যেতে দেখা যায়। আশপাশের সবাই ছুটে এসে তাকে ওঠানোর চেষ্টাও করেন।

আরো পড়ুন>> ট্রেনের আসন হেলানোয় বড় অঙ্কের জরিমানা দিলেন যাত্রী!

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট অনুসারে, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মহিলাকে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক। চিকিৎসকদের অনুমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ডায়ানার।

ভিডিওটি দেখুন...

https://youtube.com/shorts/JFfkhKzIVpY?feature=share

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!