ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১ ডিসেম্বর ২০২২
ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: ইলন মাস্ক
ইলন মাস্ক- ফাইল ফটো

টুইটার কেনার পর নানা বিতর্কের মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। তবে সব বিতর্ককে সমাধান করছেন তিনি। এবার আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গে অভ্যন্তরীণ বিরোধ নিরসন করতে সক্ষম হয়েছেন মাস্ক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছ, অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দেওয়ার বিষয়টি সমাধান করেছেন মাস্ক। তিনি জানান, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যকার ‘ভুল বোঝাবুঝি’র অবসান ঘটেছে বলে জানান ইলন।

মাস্ক অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক শেষে একটি টুইটে দাবি করেন, অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপটি সরিয়ে ফেলার পরিকল্পনা করেনি। এমনকি, অ্যাপল কর্তৃপক্ষ এ ধরনের কোনো চিন্তাই করেনি।

অ্যাপ স্টোর থেকে অ্যাপলের টুইটার সরিয়ে ফেলার পরিকল্পনার কথা জানিয়ে ২৮ নভেম্বর একাধিক টুইট করেন ইলন মাস্ক। তিনি আরো জানান, টুইটারে বিজ্ঞাপন দেওয়াও বন্ধ করে দিয়েছে অ্যাপল।

ইলন আরো দাবি করেন, ইন-অ্যাপ কিনতে অ্যাপল সফটওয়্যার ডেভেলপারদের ৩০ ভাগেরও বেশি চার্জ করছিল। েঐ টুইটে একটি ছবি যোগ করে মাস্ক বলেছিলেন, অ্যাপলকে কমিশন দেওয়ার বদলে প্রয়োজনে সঙ্গে যুদ্ধে জড়াব।

উল্লেখ্য, ২৮ অক্টোবর চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি নিয়ে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!