ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলুন টুইটার, ইলনকে অ্যাপলের ধমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২৯ নভেম্বর ২০২২
অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলুন টুইটার, ইলনকে অ্যাপলের ধমক
ফাইল ছবি

এবার মুখোমুখি অ্যাপল এবংইলন মাস্ক। টুইটারের মালিক হয়েই কর্মীছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন তিনি। যার জেরে অনেক সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার ঘটনার প্রবাহ কিছুটা অন্যরকম। তিনি নয়, বরং তাকে হুমকি দিয়েছে টেক কোম্পানি অ্যাপল।

ইলন মাস্ক তার সাম্প্রতিক টুইটে জানিয়েছেন, অ্যাপেল আমাদের আইওএস অ্যাপ স্টোর থেকে টুইটার বন্ধ করার হুমকি দিয়েছে। এমনকি এর কারণও জানায়নি তারা। ইলন মাস্কের আরও অভিযোগ অ্যাপল টুইটারে বাকস্বাধীনতা পছন্দ করে না তাই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে।

ইলন মাস্ক বলেন, অ্যাপ স্টোর থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে অ্যাপল, যার তীব্র বিরোধিতা করেন মাস্ক। এমনকি এই ৩০ শতাংশ কমিশনকে ইন্টারনেটের ‘হিডেন ট্যাক্স’ বলেও অভিহিত করেছেন তিনি। এর আগে অনেক ডেভলপার অ্যাপলের অ্যাপ স্টোরের ফি কমানোর দাবি জানিয়েছিল। কিন্তু এই প্রসঙ্গে কর্ণপাত করেনি অ্যাপেল। নতুন করে এই ইস্যুতে ঘি ঢাললেন ইলন মাস্ক।

অনেকে ভাবছেন অ্যাপলের উপর এত কেন চটে বসলেন ইলন মাস্ক। এর কারণ টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা হল অ্যাপেল। এমনকি টুইটারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আলাদা কর্মচারী নিযুক্ত করে রেখেছে অ্যাপল।

সংবাদ মাধ্যম ব্লুম্বার্গের রিপোর্ট অনুযায়ী, টুইটারে বিজ্ঞাপন ব্যবসার জন্য বার্ষিক ১০০ মিলিয়ন ডলার খরচ করে অ্যাপল। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপলের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্তের ফলে বড় প্রভাব পড়তে পারে টুইটারের ব্যবসায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!