ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উত্তরপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৭, ৩০ নভেম্বর ২০২২
উত্তরপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের জাতীয় সড়কে লখনউগামী একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে বহরাইচ শহরে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, লখনউ-বহরাইচ জাতীয় সড়কে একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ধাক্কা মারে ট্রাকটি। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যান। তার সন্ধান চালানো হচ্ছে।

বহরাইচের জেলাশাসক দীনেশচন্দ্র সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ঘটনার সময় জরবল রোডের ওই জাতীয় সড়কে লখনউয়ের দিকে দ্রুতগতিতে যাচ্ছিল একটি ট্রাক। তার উল্টো দিক দিয়ে লখনউ থেকে রুপৈডিহার দিকে যাচ্ছিল বাসটি। সেটির পাশ দিয়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে ট্রাকটি। সেই ধাক্কায় বাসটি জাতীয় সড়কের পাশে কাত হয়ে যায়।

আরো পড়ুন>> সোনার দুল চুরি করতে গিয়ে নারীর কান কেটে নিয়ে গেল ছিনতাইকারী!

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ছয়জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরাইচ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহগুলি সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

বহরাইচ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজেশ সিংহ জানিয়েছেন, মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এ ছাড়া, পলাতক ট্রাকচালকের সন্ধানে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!