ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কোরীয় উপকূল সীমান্তে গোলাগুলি, দুই দেশের মধ্যে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ২৪ অক্টোবর ২০২২
কোরীয় উপকূল সীমান্তে গোলাগুলি, দুই দেশের মধ্যে উত্তেজনা
ছবি: সংগৃহীত

একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ এনে সতর্কীকরণ গুলি ছুড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

সোমবার (২৪ অক্টোবর) পশ্চিম কোরীয় উপকূল সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তজেনার মধ্যেই এই গুলিবিনিময়ের ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, সমুদ্রসীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়েছে।

অন্যদিকে উত্তর কোরিয়ার বাহিনী জানিয়েছে, নৌ শত্রুর চলাচল শনাক্ত করার পর নিজেদের সীমানার মধ্যে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নিজেদের সীমানায় অনুপ্রবেশ করে বলেও অভিযোগ করে উত্তর কোরিয়া।

আরো পড়ুন>> ১৭৩ আরোহী নিয়ে রানওয়ের বাইরে ছিঁটকে গেল বিমান

উত্তর কোরিয়ার পিপলস আর্মি এক বিবৃতিতে বলেছে, একাধিক রকেট লঞ্চারের ১০টি শেল নিক্ষেপ করে শত্রুর যুদ্ধজাহাজকে দৃঢ়ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থার নির্দেশ দিয়েছি। কারণ সেখানে শত্রুদের চলাচল নিশ্চিত হওয়া গেছে।

জেসিএস বলেন, উত্তর কোরিয়া যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার লঙ্ঘন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!