ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

‘আমি শয়তান, আমি ৭ শিশুকে ইনসুলিন দিয়ে খুন করেছি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৬, ১৪ অক্টোবর ২০২২
‘আমি শয়তান, আমি ৭ শিশুকে ইনসুলিন দিয়ে খুন করেছি’
লুসি লেটবি - ফাইল ছবি

ইংল্যান্ডের একটি হাসপাতালে শিশু মৃত্যু মামলার শুনানিতে বুধবার সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য। তদন্ত চলাকালীন অভিযুক্ত নার্স লুসি লেটবির বাড়ি থেকে তার হাতে লেখা একটি নোট হাতে এসেছিল পুলিশের। সেই নোট বুধবার আদালতে জমা দেওয়া হয়। শিশু মৃত্যুসংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে লুসির বাড়ি থেকে।

২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আচমকাই শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যায় চেস্টার হাসপাতালে। কর্তৃপক্ষ দেখেন, বেশ কিছু শিশুর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে।

কিন্তু ঠিক কী কারণে এমন হচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায়, প্রতিটি শিশুমৃত্যুর ঘটনাতে মিল একটিই— সব ক্ষেত্রে উপস্থিত ছিলেন নার্স লুসি।

এ নার্স ৭ শিশুকে হত্যার পর আরো ১০ দশ শিশুকে হত্যার পরিকল্পনা ছিল তার।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা

অবশেষে সেই রহস্য উন্মোচিত হলো লুসির বাড়ি থেকে উদ্ধার করা সেই নোটে। লুসি সেই নোটে লিখেছেন— 'আমি শয়তান। আমিই করেছি এসব।'

নোটটিতে লুসি আরো লেখেন, ‘আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি ইচ্ছে করে ইনসুলিন প্রয়োগ করে ওদের মেরে ফেলেছি। খুব খারাপ মানুষ আমি।’

সূত্র: স্কাই নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!