[ আন্তর্জাতিক ]
মোটরসাইকেলে একই পরিবারের ৭ জন!
ছবি: সংগৃহীত
এক মোটরসাইকেলে সাত জন মিলে চড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ভারতের একটি পরিবার। তাদের মোটরসাইকেলে চড়ার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, চার শিশুকে নিয়ে তিন নারী এবং এক পুরুষ ওঠেন মোটরসাইকেলে। দুই শিশুকে বসানো হয় সামনের ট্যাঙ্কে। মাঝে চালকের আসনে এক পুরুষ আর পিছনের সিটে দুই শিশুকে কোলে নিয়ে উঠে বসেন আরো দুই নারী। কারও মাথাতেই হেলমেট ছিল না।
সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ট্রাফিক আইন অমান্য করা এবং জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করায় তিন পূর্ণবয়স্ককে নিয়ে চলছে চর্চা। চালককে গ্রেফতারের দাবিও তুলেছেন অনেকে। কেউ কেউ আবার তুলে ধরছেন জ্বালানির বাড়তি দামের বিষয়টি। তবে সব ছাপিয়ে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে এ ঘটনা।
ভিডিওটি দেখুন...
Speechless 😶 pic.twitter.com/O86UZTn4at
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!