ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ২২ আগস্ট ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একটি বালু বহনকারী ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে পূর্বধলা উপজেলার জারিয়া এলাকায় শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় জানা যায়নি।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের দুই আরোহী দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। তাদের পেছনে যাচ্ছিল বালু বহনকারী ট্রাকটি। জারিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!