[ দেশজুড়ে ]
নেত্রকোণায় ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় হাবিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুরে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামের মহর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে দুর্গাপুর থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে পৌঁছলে বালুবাহী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিযাত্রী হাবিবুর রহমান নিহত হন।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধার জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!