[ আন্তর্জাতিক ]
এক পরিবারের ছয়জনের মরদেহের সন্ধান
প্রতীকী ছবি
ভারতের জম্মুতে এক বাড়িতে একই পরিবারের ছয়জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনাকে রহস্যজনক বলছে পুলিশ।- খবর এনডিটিভির।
পুলিশের বরাতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, নিহতরা হলেন-সাকিনা বেগম, তার দুই মেয়ে নাছিমা আক্তার এবং রুবিনা বানু, ছেলে জাফর সেলিম ও তাদের দুই আত্মীয় নূর উল হাবিব এবং সাজাদ আহমেদ।
জম্মুর সিদ্রাএলাকার বাড়িতে এ মরদেহগুলি মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এরপরই মরদেহগুলোকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক টিম পৌঁছেছে এবং ঘটনা নিয়ে তদন্তও চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!