ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক গেরিলা নেতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ৮ আগস্ট ২০২২
কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক গেরিলা নেতা
ছবি: গুস্তাভো পেত্রো

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার এক সময়ের বামপন্থী গেরিলা নেতা গুস্তাভো পেত্রো দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (৭ আগস্ট) বিকেলে শপথ অনুষ্ঠানে তিনি বৈচিত্রের এই দেশটিতে বৈষম্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, বিদ্রোহী ও অপরাধী গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়গুলো নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

এর আগে গত ১৯ জুন কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন গুস্তাভো পেত্রো। ৬২ বছর বয়সী এই সিনেটর প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোদোলফো হার্নান্দেজও তার জয়ে অভিনন্দন জানিয়েছিলেন। পেত্রোর শপথের মধ্যে দিয়ে প্রথম কোনো বামপন্থী নেতা কলম্বিয়ার প্রেসিডেন্ট হলেন।

আরো পড়ুন>> হাঙর থেকে সাঁতারুকে বাঁচাল ডলফিনের দল!

নির্বাচনে পেত্রোর বিজয়ের পর হার্নান্দেজ বলেছিলেন, ‘কলম্বিয়ার নাগরিকরা আমাকে ছাড়া অন্য একজনকে বেছে নিয়েছেন, তবুও আমি ফল মেনে নিয়েছি। আমি বিশ্বাস করি, গুস্তাভো পেত্রো ভালো জানেন কীভাবে দেশ পরিচালনা করতে হয়। দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম সম্পর্কে আমার বিশ্বাস রয়েছে।’

কলম্বিয়ায় প্রেসিডেন্ট সাবেক গেরিলা ও বামপন্থি নেতা গুস্তাভো পেত্রো (ডানে) ও তার রানিংমেট ফ্রান্সিয়া মার্কেজ

পেত্রোর রানিংমেট ফ্রান্সিয়া মার্কেজ যিনি একজন ‘সিঙ্গেল’ মা এবং সাবেক গৃহকর্মী, তিনি দেশটির প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!