ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিয়ার কিনে না দেয়ায় বন্ধুকে ছুরি মেরে রক্তাক্ত করলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ৮ আগস্ট ২০২২
বিয়ার কিনে না দেয়ায় বন্ধুকে ছুরি মেরে রক্তাক্ত করলেন যুবক!
ছবি: প্রতীকী

বিয়ার কিনে না দেওয়ায় বন্ধুকে ছুরি দিয়ে কোপালেন ২৩ বছর বয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু সংলগ্ন বায়াপ্পানাহল্লির কাছে নাগাভরাপল্যা মেন রোড এলাকার বাসিন্দা রাঘবেন্দ্র নামে ওই যুবক তার বন্ধু বাবাজানকে ছুরি দিয়ে কুপিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবাজানকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন রাঘবেন্দ্র। বন্ধুর অনুরোধে তিন বোতল বিয়ার কেনেন বাবাজান। এর পর তারা গভীর রাত পর্যন্ত পার্টি করেন। সেই সময় বাবাজানকে আরো বিয়ার কিনতে অনুরোধ করেন রাঘবেন্দ্র। বিয়ার কেনার জন্য টাকা নেই— বাবাজান এ কথা বলতেই চটে যান রাঘবেন্দ্র। তার পরই বাবাজানের উপর চড়াও হন তিনি।

আরো পড়ুন>> তাইওয়ান ঘিরে চীনের নতুন সামরিক মহড়ার ঘোষণা

ছুরি দিয়ে বাবাজানের পেট ও বাঁ পায়ে কোপান রাঘবেন্দ্র। এর পর চম্পট দেন তিনি। সাহায্যের জন্য চিৎকার শুরু করেন বাবাজান। রাঘবেন্দ্রের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!