ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চার শিশু নিয়ে কূপে ঝাঁপ দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ৬ আগস্ট ২০২২
চার শিশু নিয়ে কূপে ঝাঁপ দিলেন মা
ফাইল ফটো

পারিবারিক কলহের জেরে চার শিশুকে নিয়ে কূপে ঝাঁপ দেওয়া মা বেঁচে ফিরেছেন। তবে তার চার সন্তানের মৃত্যু হয়েছে। 

ভারতের রাজস্থানের আজমের জেলার মাঙ্গালিয়াওয়াস থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চার শিশুর মধ্যে সবচেয়ে কনিষ্ঠটির বয়স এক মাস। চার সন্তান মারা গেলেও বেঁচে আছেন মতিয়া (৩২) নামের ঐ মা।

মাঙ্গালিয়াওয়াস থানার কর্মকর্তা সুনেজ তারা জানান, কোমল (৪), রিঙ্কু (৩), রাজভীর( ২২ মাস), দেবরাজ ( ১ মাস) নামের চার শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতেই তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন আরেক শিশুর মরদেহ পাওয়া যায়।

মাঙ্গালিয়াওয়াস থানার কর্মকর্তা সুনেজ তারা জানান, মতিয়ার স্বামী একজন কৃষক। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!