[ দেশজুড়ে ]
৮ বছরের ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, মরল ছোট ভাইও
ফাইল ছবি
কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সুলতানপুর ইউনিয়নের নূর-মানিকচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- নূর-মানিকচর গ্রামের মুমিন হোসেনের সাত বছর বয়সী ছেলে জিয়ান ও একই গ্রামের আবু কালামের আট বছরের ছেলে জুনায়েদ। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুজনই নূর-মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জিহানের চাচা মো. শাহেদ বলেন, দুপুরে নূর-মানিক চর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে জিহান ও জুনায়েদ। এ সময় জুনায়েদ পুকুরে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় জিহান। এরপর দুজনই আর উঠতে পারেনি। পরে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, বিষয়টি এখনো কেউ জানাননি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!