ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় আবেদন সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ৬ আগস্ট ২০২২
বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় আবেদন সাময়িক বন্ধ
ফাইল ফটো

বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া। শুক্রবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে।

মন্ত্রণালয় আরো জানায়, কর্মসংস্থান (সংশোধন) আইন, ২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে আরো নিয়োগ আবেদন গ্রহণ করা হবে। সেই সঙ্গে বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।

মার্চ মাসে পার্লামেন্ট নেয়া কর্মসংস্থান আইনে (সংশোধন), ২০২২ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯৮ দিন, অন্তঃস্বত্বা কর্মীদের বরখাস্ত করার বিধি-নিষেধ, সেইসঙ্গে বিবাহিতা নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের অন্তর্ভুক্ত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!