ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীর হামলা, নিহত বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ১৩ জুলাই ২০২২
দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুকধারীর হামলা, নিহত বেড়ে ২০
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দুইটি বারে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে  ২০ জনে দাঁড়িয়েছে। ঘটনাটি জোহানেসবার্গের কাছের এক শহরে এবং অপরটি দেশটির পূর্বাঞ্চলে সংঘটিত হয়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জোহানেসবার্গের অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে রোববার ভোরে গুলিতে ১৫ জন প্রাণ হারায়, ঔ ঘটনায় আহত আরো একজন মঙ্গলবার মারা গেলে সেখানে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়।

আরো পড়ুন: শ্রীলংকায় জরুরি অবস্থা জারি

অপর ৪ জনের মৃত্যু হয় শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের পূবাঞ্চলীয় শহর পিটারমারিজবার্গের টাভার্ন এলাকায়। এখানে দুই ব্যক্তি ক্রেতাদের ওপর নির্বিচারে গুলি চালালে এই ৪ জন নিহত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!