ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ‘নিরাপত্তা সদর দপ্তরে’ হামলায় ৬ সেনা নিহত, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৭, ৩০ মার্চ ২০২২
পাকিস্তানে ‘নিরাপত্তা সদর দপ্তরে’ হামলায় ৬ সেনা নিহত, আহত ২২
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক নিরাপত্তা সদর দপ্তরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ৬ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২জন।

বুধবার (৩০ মার্চ) দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনডিটিভি।

আরো পড়ুন>> বাইডেনের পরিবার নিয়ে ‘নোংরা’ তথ্য প্রকাশে পুতিনকে অনুরোধ ট্রাম্পের

এ বিষয়ে জেলা পুলিশ অফিসার ওয়াকার আহমেদ খান বলেন, সন্ত্রাসীরা দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলা চালায়। গোলাগুলির সময় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ট্যাঙ্ক জেলার দিকে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!