[ আন্তর্জাতিক ]
গ্রিসে ২৯২ আরোহীর প্রমোদতরীতে আগুন
ছবি: সংগৃহীত
২৯২ আরোহী নিয়ে গ্রিসের উদ্দেশে রওয়ানা করা ইতালির একটি প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিসের কোস্টগার্ড-এর বরাত দিয়ে শুক্রবার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক পতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ইউরোফেরি অলিম্পিয়া নামের প্রমোদতরীটি গ্রিসের ইগোমেনিত্সা শহর থেকে ইতালির দিকে যাচ্ছিল। ভূমধ্যসাগরের আয়োনিয়ান সাগর দিয়ে যাত্রা করছিল প্রমোদতরীটি।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন জাতিসংঘ কর্মকর্তা গ্রিফিত
গ্রিসের বন্দর পুলিশ জানিয়েছে, প্রমোদতরীটিতে ২৪১ যাত্রী ছিলেন। আর ক্রুসংখ্যা ৫১।
পুলিশ জানিয়েছে, প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের পর যাত্রী ও ক্রুদের উদ্ধার করে নিকটবর্তী কর্ফু বন্দরে নেয়া হয়েছে। তাদের উদ্ধারকাজে অংশ নিয়েছে সব মিলিয়ে ছয়টি নৌকা। তবে প্রমোদতরীতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!