ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গ্রিসে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১
গ্রিসে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

গ্রিসের ক্রিট দ্বীপে পাঁচ দশমিক আট মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। মাঝারি মাত্রার এই ভূমিকম্পে দ্বীপটির একটি চার্চ ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো নয়জন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে দ্বীপটির স্থানীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ফল্ট লাইনের ওপর থাকায় গ্রিসে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!