মাস্ক পরতে অস্বীকৃতি যাত্রীর, মাঝ আকাশেই উড়োজাহাজের যাত্রা বাতিল
মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় মাঝ আকাশ থেকেই যাত্রা বাতিল করে ফিরে এসেছে উড়োজাহাজ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের সময় উড়োজাহাজের এক যাত্রী করোনাবিধি অনুসারে মাস্ক পরতে অস্বীকৃতি জানান। পরে যাত্রা বাতিল করে মাঝ আকাশ থেকেই ফিরে আসে আমেরিকান এয়ারলাইনসের বিমানটি।
আরো পড়ুন>> বাঁধ খুলে দিল তালেবান, পানি পাচ্ছে ইরান
মার্কিন এই এয়ারলাইনস জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরে এক যাত্রী মাস্ক পরতে অস্বীকৃতি জানানোর পর মায়ামি থেকে লন্ডনগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩৮ মাঝ আকাশ থেকে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
বোয়িং ৭৭৭ মডেলের ওই ফ্লাইটে মোট ১২৯ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইনসের বিমানটি অবতরণের পর পুলিশ সদস্যরা ফ্লাইটের ভেতরে প্রবেশ করেন এবং অভিযুক্ত যাত্রীকে নামিয়ে আনেন। তবে এ সময় কোনো বাগ্বিতণ্ডা বা হাতাহাতির ঘটনা ঘটেনি।