[ আন্তর্জাতিক ]
পশ্চিমবঙ্গে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় ট্রলারডুবির ঘটনায় ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির বার্তা সংস্থা এএনআই জানায়, উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্তকরণ এবং ময়নাতদন্ত চলছে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
প্রতিবেদনে বলা হয়, এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১২ জন। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি তীরে ফিরে আসছিল। ফেরার পথে বকখালির রক্তেশ্বর চরের কাছে ট্রলারটি উল্টে যায়।
সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা ঝাঁপিয়ে পড়ে দুই জনকে জীবিত উদ্ধার করে এবং ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নেয়া হয়। চলে পানি সেচার কাজ। পরে কেবিন থেকে আরও ৯ জনের মরদেহ উদ্ধার হয়।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!