ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার থেকে রাতারাতি রানি হলেন ১৭ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ১২ মে ২০২১
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার থেকে রাতারাতি রানি হলেন ১৭ বছরের কিশোরী
ছবিঃ সংগৃহীত

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার থেকে রাতারাতি ইতালির রানি হতে চলেছেন মাত্র ১৭ বছরের এক কিশোরী। দেশটিতে এখন আর রাজতন্ত্র না থাকলেও রাজ সিংহাসনের উত্তরাধিকার হয়ে পরবর্তী রানি হবেন তিনি।

ডেইলি মেইল’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভিট্টোরিয়া ক্রিস্টিনা কিয়ারা অ্যাডেলেইড মারিয়াকে রাজ সিংহাসনের উত্তরাধিকার করেন তার দাদা ইতালির সবশেষ রাজার ছেলে ভিট্টোরিও এমানুয়েল দি সাভৌয়া।

এক সাক্ষাৎকারের ভিট্টোরিয়া বলেন, আমাকে দেয়া দাদার সবচেয়ে ভালো উপহার এটি।

তবে ইতালি তাকে রানি হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে প্যারিস ভিত্তিক এই কিশোরী বলেন, ইতালি আসলেই প্রগতিশীল নয়, কিন্তু তারা এটা মেনে নেবে।

এদিকে ভিট্টোরিয়াকে উত্তরাধিকার করায় তার চাচাতো ভাই প্রিন্স আইমোনে দি সাভৌয়া আয়োস্তা এর প্রতিবাদ করেছে। তিনি এটাকে অবৈধ বলে দাবি করেছেন।

নিজের জীবনযাত্রা এবং ফ্যাশনের কারণে ইনস্টাগ্রামে ভিট্টোরিয়ার ৩৫ হাজার ৪০০ অনুসারী রয়েছে। প্যারিসের ইকোল ডায়গোনালে পড়াশোনা করা ভিট্টোরিয়া শিল্প এবং ফ্যাশনের প্রতি আগ্রহ রয়েছে। শিক্ষায় পরিবর্তন আনতেও সরব ভূমিকায় দেখা গেছে এই কিশোরীকে।

উল্লেখ্য, ভিট্টোরিয়ার পরিবার গত ৫০ বছর ধরে নির্বাসনে বাস করছে। ১৯৪৬ সালে ইতালি প্রজাতন্ত্র হওয়ার আগে দেশটির সবশেষ রাজা উমবের্তো দ্বিতীয়কে ক্ষমতাচ্যুত করলে ভিট্টোরিয়ার পরিবার দেশ ছাড়া হয়। তবে ২০০২ সালে তারা ইতালিতে ফিরে আসার অনুমতি পেয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!