টুনা মাছের কন্টেইনারে করে আসবে করোনার ভ্যাকসিন
অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় করোনার ভ্যাকসিন নিরাপদে পরিবহনের জন্য কাজ করছে আয়ারল্যান্ডের টুনা মাছ পরিবহনকারী প্রতিষ্ঠান থার্মো কিং। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে ভ্যাকসিন পরিবহনে এরই মধ্যে উন্নত করা হয়েছে কন্টেইনারগুলোর রেফ্রিজারেশন সিস্টেম।
এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট জানান, অনুন্নত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহ আর সংরক্ষণে কোল্ড কিউব তৈরির চেষ্টা চলছে। যেগুলো কমপক্ষে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ করবে। এতে করে মডার্নাসহ অন্যান্য ভ্যাকসিন এ তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।
আরো পড়ুন: নৃশংসভাবে বলি দেয়া হয় এই কুমারীকে, প্রকৃতিই তাকে করেছে মমি
.png)
বর্তমান আধুনিক বিশ্বে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় হলো এত কম তাপমাত্রায় কোটি কোটি কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ করা। সেইসঙ্গে মহাদেশ থেকে মহাদেশে সমুদ্র কিংবা আকাশপথে পরিবহনের কাজটি বেশ চ্যালেঞ্জের। গবেষণা চলছে, কীভাবে নিরাপদে অক্ষত অবস্থায় ভ্যাকসিন এক দেশে থেকে আরেক দেশে পৌঁছে দেয়া যায়। এ কাজে এগিয়ে এসেছে টুনা মাছ সরবরাহকারী কোম্পানি থার্মো কিং।
কোম্পানিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জাহাজে খাদ্য সরবরাহে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এখন বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সরকার ও বিভিন্ন ফার্মের সঙ্গে আলোচনা চলছে ভ্যাকসিন সংরক্ষণ আর হাসপাতাল ক্লিনিকে সরবরাহের বিষয়ে।
আরো পড়ুন: স্বামীর অজান্তে একই বাড়িতে প্রেমিককে লুকিয়ে রাখেন ১৭ বছর
থার্মো কিং ইউরোপ, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার প্রেসিডেন্ট ফ্রান্সেস্কো ইনকালজা জানান, এ কাজের জন্য জাপানে টুনা মাছ সরবরাহকারী জাহাজগুলোকে প্রস্তুত করছেন তারা।
রেস্টুরেন্ট বা সুপার মার্কেটে সরবরাহের আগে মানসম্মত রাখতে টুনা মাছ মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ৭৬ ডিগ্রি ফারেনহাইটে সংরক্ষণ করতে হয়। ফাইজার আর বায়োনটেকের তৈরি করোনার ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইটে পরিবহন করার সক্ষমতা থার্মো কিংয়ের আছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা বলছেন, এত কম তাপমাত্রায় ভ্যাকসিন পরিবহন, বিতরণ আর বিশ্বকে কোভিডমুক্ত করাই এখন মূল চ্যালেঞ্জ। সংরক্ষণ আর পরিবহনের কারণে অনেক বেড়ে যাবে ভ্যাকসিনেশনের মূল্য। আয়ারল্যান্ডের ট্র্যান টেকনোলজিরর অঙ্গ প্রতিষ্ঠানটি জানায়, অক্টোবরেই একটি মোবাইল ফ্রিজার তৈরি করেছেন তারা। যেটা আগের ফার্মাসিউটিক্যালস পণ্যপরিবহনের ফ্রিজারের তুলনায় ৬০ গুণ কার্যকর।
তবে অনুন্নত দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেয়া কিংবা সেখানে সংরক্ষণের বিষয়ে সীমাবদ্ধতা থেকেই যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফ্রান্সেস্কো ইনকালজা জানান, এজন্য কোল্ড কিউব তৈরির চেষ্টা করবেন তারা। যেগুলো কমপক্ষে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থাকে। মডার্নাসহ অন্য ভ্যাকসিন এ তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে।