দুই বস্তা মাথার খুলি ও হাড় নিয়েই ঘুমাত ‘ভয়ংকর’ বাপ্পি
রাত আনুমানিক ২টা। ময়মনসিংহের আর কে মিশন রোডের একটি বাসায় পুলিশের অভিযান। উদ্ধার করা হলো বস্তা ও কার্টনভর্তি মানুষের মাথার খুলি ও হাড়। আটক করা হলো বাপ্পি নামে একজনকে। এসব মাথার খুলি ও হাড় চুরি করে নিজের ঘরে রেখেই ঘুমিয়েছিল ‘ভয়ংকর’ সেই যুবক।
আটক বাপ্পি নগরীর কালিবাড়ি কবরখানা এলাকার আবুল হোসেনের ছেলে। সে কঙ্কাল চুরি ও পাচারকারী চক্রের সদস্য। কঙ্কাল চুরির পর মাথার খুলি ও হাড় দেশের বিভিন্ন স্থানে বিক্রির পাশাপাশি বিদেশেও পাচার করত বাপ্পি।
আরো পড়ুন>>> পাইলটের হার্ট অ্যাটাক, স্টার জলসার ‘মূর্খ’ তিতলি উড়ালো বিমান
রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
তিনি জানান, বিভিন্ন কবরস্থান থেকে রাতে কঙ্কাল চুরি করতো বাপ্পি। এসপর সেগুলো নিজের বাসায় নিয়ে কেমিক্যাল মিশিয়ে ঘুমাতে যেত। পরে বিভিন্ন মাধ্যমে দেশ ও বিদেশে ক্রেতাদের কাছে সরবরাহ করত। এটাই তার পেশা।
আরো পড়ুন>>> ‘পাগল’ তাই ১০ বছর ধরে এসআইয়ের জীবন কাটছে ফুটপাতে
ওসি আরো জানান, উদ্ধার হওয়া ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচার করতে চেয়েছিল বাপ্পি। সে এর আগেও কঙ্কাল চুরির মামলায় জেল খেটেছে। জেল থেকে বের হয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়েছে বাপ্পি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের বাকি সদস্যদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।