[ দেশজুড়ে ]
ময়মনসিংহে পাওয়া গেল ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়
মানুষের মাথার খুলি ও হাড়সহ আটক বাপ্পি
ময়মনসিংহের আর কে মিশন রোড থেকে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম বাপ্পি।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আর কে মিশন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এসব মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। ওই সময় বাপ্পিকে আটক করা হয়।
তিনি আরো জানান, এসব মাথার খুলি ও হাড় বিদেশ পাচার করার পরিকল্পনা ছিল বাপ্পির। সে এর আগেও কঙ্কাল চুরির মামলায় ছয় মাস জেল খেটেছে। জেল থেকে বের হয়ে আবারো এ অপরাধে জড়িয়ে পড়ে সে। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে মাথার খুলি ও হাড় সংগ্রহ করত বাপ্পি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!