ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্রেনে করে হাসপাতালে নেয়া হলো ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ২১ অক্টোবর ২০২০
ক্রেনে করে হাসপাতালে নেয়া হলো ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তিকে
ছবি: জেসন হোলটন

সাধারণত গুরুতর অসুস্থ রোগীদের বেডে শুইয়ে বা হুইল চেয়ারে বসিয়ে হাসপাতালে নেয়া হলেও ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি জেসন হোলটনের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। ৩১৭ কেজি ওজনের এই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে ভারী বস্তু তোলার ক্রেনে করে।

সম্প্রতি শরীরের চেক আপ করানোর জন্য তার হাসপাতাল যাবার প্রয়োজন হয়। কিন্তু অস্বাভাবিক ওজনের কারণে তার পক্ষে হেঁটে নামা সম্ভবপর ছিল না। অবশেষে তাকে নিজের ফ্ল্যাট থেকে নামিয়ে হাসপাতালে পাঠতে ক্রেন ব্যবহার করেন দমকল কর্মীরা।

৩০ বছর বয়সী জেসন হোলটনের ভীষণ পছন্দ ফাস্টফুড। ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে রোজ ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন তিনি। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন, চাওমিন, দেড় লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক। এ ছাড়া চকোলেট, ক্রিপস, স্যান্ডউইচ তার ভীষণ প্রিয়।

গত ছয় বছর ধরে ঘর থেকে বের হননি তিনি। হোলটনকে ঘর থেকে বের করে হাসপাতালে নিতে বিশাল ক্রেন ব্যবহার করা ছাড়াও ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।

এ প্রসঙ্গে হোলটন বলেন, ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিঃশ্বাস নিতে পেরে ভালো লাগছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হোলটনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এ কারণে তার পা ফুলে যায়, ফলে স্বাভাবিক চলাচল তার জন্যে বেশ কষ্টসাধ্য।

তার মা লিসাকে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্টঅ্যাটাকে মারা যেতে পারে।

সূত্র: দ্য সান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!