একশ’ বছর পর দেখা গেল হারিয়ে যাওয়া প্রাণী উলভারিন
প্রায় ১০০ বছর ধরে দেখা যাচ্ছিলো না বিরল প্রাণী উলভারিনকে। সম্প্রতি তারই দেখা মিলেছে আমেরিকার ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, তিনটি উলভারিনকে বরফের মাঠে সবুজ রঙের কাছে খেলতে দেখা গেছে। একশ’ বছর পর আবারো একবার এই প্রাণীর দেখা মিললো। আর ওই প্রাণীদের একটি দলকে সেই পার্কে দেখা মাত্রই ভিডিও করেছে পার্ক কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে এই ভিডিও। টুইটটিতে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন, কেউ লিখছেন এটি খুব আশ্চর্যজনক দৃশ্য। আবার কেউ লিখছেন, এগুলো ফিরে আসায় ভালো লাগছে।
এ বিষয়ে মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের সুপারিনটেন্ডেন্ট চিপ জেনকিন্স জানিয়েছেন, এই ধরনের দৃশ্য সত্যিই আশ্চর্যজনক।
এর কারণ হিসেবে তিনি বলছেন, প্রায় একশ’ বছরেরও বেশি সময় পরে এই প্রাণীগুলো এখানে ফিরে এসেছে। মনে হচ্ছে, এখন থেকে এগুলো এখানেই থেকে যাবে। ধরে নেয়া যাচ্ছে, ওই পার্কে তাদের বসবাসের মত উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ