ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন চীনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৬, ২৯ জুলাই ২০২০
বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন চীনের
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের মহামারির মধ্যেই সমুদ্রে বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। এজি৬০০ নামের দূরপাল্লার এ বিমানটি জটিল আবহাওয়াতে উড়তে সক্ষম। এছাড়া এটির বহন-ক্ষমতাও অনেক।

স্থানীয় প্রযুক্তিতে তৈরি এজি৬০০ বিমানটি রোববার সকালে পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপর সফলভাবে উড়েছে। ছিংতাওয়ের সমুদ্র থেকে এদিন সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এবং সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে।

রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা কোম্পানি এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিক) এসব তথ্য জানিয়েছে। বিমানটি ভূমি থেকে উড্ডয়ন ও ভূমিতে অবতরণের পাশাপাশি সমুদ্র থেকে উড্ডয়ন ও সমুদ্রে অবতরণ করতে পারে।

এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি জলাশয় থেকে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়। এখন বিমানটিকে আরো বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আনুষ্ঠানিকভাবে বিমানটি অপারেশনে নামানো হবে।

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ পরিসরের ‘বিমান পরিবারের’ সদস্য এজি৬০০। এ পরিবারের অন্য দুই সদস্য হচ্ছে ওয়াই-২০ এবং সি-৯১৯।

এজি৬০০ বিশেষ মিশনের জন্য উপযোগী করে তৈরি চীনের প্রথম সুপরিসর বেসামরিক বিমান। ২০০৯ সালে এটি তৈরির কাজ শুরু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!