ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কর্মীদের বাসায় থেকে কাজের মেয়াদ বাড়ালো গুগল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ২৮ জুলাই ২০২০
কর্মীদের বাসায় থেকে কাজের মেয়াদ বাড়ালো গুগল
ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কর্মীদের বাসা থেকেই কাজ করার অনুমতি দেয় গুগল। এবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২১ সালের জুলাই পর্যন্ত কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেবে টেক জায়ান্ট এই প্রতিষ্ঠানটি।

সোমবার গুগলের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গুগল জানায় যে, বেশিরভাগ কর্মীরা ২০২০ সালের শেষের দিক পর্যন্ত বাসা থেকেই কাজ করবে। তবে কিছু কর্মীকে তাড়াতাড়ি অফিসে ফিরে কাজে যোগ দিতে হবে। তবে মহামারি করোনার কারণেই সময় বাড়িয়ে আগামী বছর পর্যন্ত করা হয়েছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই ই-মেইলে কর্মীদের জানান, বিশ্বব্যাপী গুগলের ৪২টি অফিস পুনরায় চালু করা হয়েছে।

সুন্দার পিচাই জানান, বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণে আমাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসা থেকেই কাজ করতে পারবেন। এ সময়ে তাদের অফিসে যেতে হবে না।

কর্মীদের উদ্দেশ্যে ই-মেইলে তিনি আরো লেখেন, আমি আশা করি যে এ সিদ্ধান্তের ফলে আগামী ১২ মাস আপনারা নিজের ও প্রিয়জনদের যত্ন নেয়ার পাশাপাশি কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে পারবেন।

সূত্র- সিএনএন

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!