ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আলাস্কায় ৭ দশমিক ৮ মাত্রার তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২২ জুলাই ২০২০
আলাস্কায় ৭ দশমিক ৮ মাত্রার তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ দশমিক ৮ মাত্রার ছিলো বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজি)।

বুধবার অ্যাঙ্কোরেজ শহরের প্রায় ৫০০ মাইল দক্ষিণ-পশ্চিম ও পেরিভিল থেকে ৬০ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির তীব্রতার কারণে এর এপিক সেন্টার থেকে প্রায় ২০০ মাইল পর্যন্ত সুনামি সতর্কতা জারি করেছে আলাস্কা কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!