[ আন্তর্জাতিক ]
সোলাইমানি হত্যাকাণ্ডে ইয়েমেনে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ মোট ১০ জনের হত্যার প্রতিবাদে ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
সোমবার দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী দেশ ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা । খবর- পার্সটুডে'র
বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে নিজের শত্রুতা আরও একবার স্পষ্ট করে তুলেছে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ওই অঞ্চল ত্যাগ করতেই হবে। নিজেদের সবকিছু নিয়ে ইয়েমেন অঞ্চল ছাড়ার সময় এসে গেছে।
সে সময়ে তারা ইরান ও ইরাকের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!