ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সোলাইমানিকে শেষবার দেখতে জন্মস্থান কেরমানে জনতার ঢল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৯, ৭ জানুয়ারি ২০২০
সোলাইমানিকে শেষবার দেখতে জন্মস্থান কেরমানে জনতার ঢল
ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ তার জন্মস্থান কেরমানে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে সোলেমানির মরদেহ কেরমানে নেয়া হলে সেখানে লাখো জনতা সমবেত হন।জন্মস্থান কেরমানেই তাকে দাফন করা হবে।

এর আগে সোমবার তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে নেয়া হলে তাকে শেষ বিদায় জানাতে সমবেত হয়েছিলেন কয়েক লাখ মানুষ। এসময় তাদের অনেকের হাতে ছিল ইরানি পতাকা ও সোলেমানির ছবি। জেনারেল সোলেমানির জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। কাঁদতে জানাজার নামাজ পড়েন তিনি।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এবং বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানিকে হত্যা করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬২ বছর। 

তার হত্যাকাণ্ডের ‘কঠোর প্রতিশোধ’ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন খামেনি। প্রতিশোধ নেয়ার পণ করেছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও। অন্যদিকে প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ইরানের ওপর আরো হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

ভিডিও>>> সোলাইমানিকে শেষবার দেখতে জন্মস্থান কেরমানে জনতার ঢল

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!