ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সোলাইমানির বাড়িতে ফিলিস্তিনের শীর্ষ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ৭ জানুয়ারি ২০২০
সোলাইমানির বাড়িতে ফিলিস্তিনের শীর্ষ নেতারা
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ফিলিস্তিনের দুই শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও জিয়াদ নাখালা। 

সোমবার জেনারেল সোলাইমানি ও কমান্ডার আবু মাহদিসহ বাকি নিহতদের জানাজায় অংশ নিতে তেহরানে এসেছিলেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন নাখালা। 

জানাযার নামাজে অংশগ্রহণের পাশাপাশি সোলাইমানির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানিয়েছেন তারা। সোলাইমানির প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকেও পুনর্ব্যক্ত করেছেন তারা। 

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালা বলেছেন, আমরা এর আগেও জেনারেল সোলাইমানির বাড়িতে এসেছি। তিনি নিজের বাড়িকেও ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ব্যবহার করতেন।

হামাস নেতা হানিয়া বলেছেন, আমি ফিলিস্তিন ভূখণ্ড থেকে এসেছি যা মুসলিমদের প্রথম কেবলা এবং যেখান মহানবী (স.) মেরাজে গিয়েছিলেন। আমি এসেছি জেনারেল সোলাইমানির নিহতে ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও ইরানি জনগণের প্রতি শোক জানাতে। তিনি বলেন, জেনারেল সোলাইমানির সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রাম গতি পেয়েছে। এছাড়া সোলাইমানি সারা জীবন ফিলিস্তিনকে সমর্থন ও সহযোগিতা দিয়ে গেছেন।

সূত্র- পার্সটুডে 

ভিডিও দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!