[ আন্তর্জাতিক ]
ভারতে খোলা মাঠে মলত্যাগ করতে গিয়ে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের একটি খোলা মাঠে মলত্যাগ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ মারা গেছে। শনিবার ভোরে বাঁকুড়ার বিষ্ণুপুরের চিতরং গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়িতে শৌচাগার না থাকায় খোলা মাঠে শৌচকর্ম করতে যান বৃদ্ধ অশোক সর্দার। এসময় একটি হাতি তাকে পিষে মেরে ফেলে। এরা আগেও চিতরং গ্রামে এমন দুইটি ঘটনা ঘটেছে।
নিহতের ছেলে তিলক সর্দার জানান, তাদের বাড়িতে শৌচাগার না থাকায় ভোরে শৌচকর্ম সারতে তার বাবা বাইরে যান। এসময় হাতি তাকে থেঁতলে দেয়।
জানা গেছে, চিতরং গ্রামের অধিকাংশ বাড়িতেই শৌচাগার নেই। গ্রামবাসীরা জানান, তারা অধিকাংশই দিনমজুরি বা জঙ্গল থেকে শালপাতা ও কাঠ কুড়িয়ে দিন চালান। সব মিলিয়ে পরিবারপিছু গড় মাসিক আয় তিন হাজার টাকা ছাড়ায় না। এই অবস্থায় প্রতিটি বাড়িতে শৌচাগার স্থাপন সম্ভব হয়ে ওঠে না।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!