ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২৬ ডিসেম্বর বিশ্ব দেখবে ব্যতিক্রমী সূর্যগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ১১ ডিসেম্বর ২০১৯
২৬ ডিসেম্বর বিশ্ব দেখবে ব্যতিক্রমী সূর্যগ্রহণ
ছবি: সংগৃহীত

সারা বিশ্বের ব্যতিক্রমী কিছু অংশে আগামী ২৬ ডিসেম্বর এক সূর্যগ্রহণ দেখা যাবে। এতে সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে। বিজ্ঞানীরা এটিকে রিং অব ফায়ার হিসেবে আখ্যা দিয়েছেন।

১৭২ বছর আগে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এ সূর্যগ্রহণে স্বাভাবিক অবস্থানের চেয়ে পৃথিবীর চেয়ে চাঁদ দূরে থাকায় এটিকে ছোট মনে হবে। সে সময় সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ। এতে চাঁদের চারপাশে সূর্যকে একটি চাকার মতো দেখাবে। 

এ সূর্যগ্রহণ পৃথিবীবাসী খালি চোখেই অবলোকন করতে পারবেন। ঢাকায় সূর্যগ্রহণটি শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে। এছাড়া ১০টা ২৮ মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে। ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি চাঁদের আড়ালে ঢাকা পড়বে।

সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে এ সূর্যগ্রহণ। অগ্নিবলয়ের দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।        

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!