ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

টাকার জন্য সন্তান বিক্রি করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৬, ৪ ডিসেম্বর ২০১৯
টাকার জন্য সন্তান বিক্রি করলেন মা!
ছবি: সংগৃহীত

মাত্র দুই হাজার ডলারের বিনিময়ে এক মা তার ছোট্ট শিশুকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের বোলিং গ্রিন নামক এলাকার পার্কার বেনেট কারি এলিমেন্টারি স্কুল কর্তৃপক্ষের অভিযোগের পর ওই মাকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই মায়ের নাম ডমিঙ্গো পেরেজ। তার বয়স ৩১ বছর। মা তার ছোট্ট শিশুটিকে স্কুল থেকে তুলে নিয়ে কিছু ডলারের বিনিময়ে অপর এক দম্পতির হাতে তুলে দেন।

গ্রেফতার হওয়া মা ডোমিঙ্গো পেরেজ সন্তান বিক্রির কথা স্বীকার করেছেন। তবে শিশুটি ছেলে না মেয়ে তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

ক্যাটারিনা জোসে ফিলিপ এবং স্বামী জোসে ম্যানুয়েল প্যাসকাল দম্পতি গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন যে শিশুটিকে পাওয়ার জন্য ওই মাকে তারা দুই হাজার ডলার দেন।

মঙ্গলবার অর্থের বিনিময়ে শিশুটিকে কেনায় ফিলিপ ও প্যাসকাল নামের ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, ডমিঙ্গো পেরেজের আরো চারটি সন্তান রয়েছে। নিরাপত্তার কথা ভেবে তাদেরকে পুলিশের সুরক্ষিত কাস্টডিতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!