ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

আজকের কৌতুক: হেলিকপ্টার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ৩১ মে ২০২৪
আজকের কৌতুক: হেলিকপ্টার
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। আবহাওয়া খারাপ। প্রচুর মেঘ দেখে পাইলট কিছু বুঝতে পারছিল না। হেলিকপ্টারের পাইলট হঠাৎ দেখে, একটা উঁচু বিল্ডিং তার দিকে ছুটে আসছে।

সেই বিল্ডিংয়ের ওপর কিছু লোক। সে দ্রুত একটা কাগজে বড় বড় করে লিখল—

‘কোথায় আমি?’

Advertisement

লোকগুলোও দ্রুত একটা কাগজে বড় বড় করে কিছু লিখল, তারপর তাকে দেখাল সেখানে লেখা—

‘তুমি হেলিকপ্টারে।’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!